শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে উত্তাল রাজপথ, সর্বস্তরের জনগণের বিক্ষোভ ও মানববন্ধন

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ-   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে উত্তাল রাজপথ, সর্বস্তরের জনগণের বিক্ষোভ ও মানববন্ধন

যশোরের মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে মণিরামপুর।

ধর্ষণকারী জাফর, সমির ও সেলিমের সর্বোচ্চ শাস্তির দাবিতে ০৭ জুলাই মঙ্গলবার দুপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মণিরামপুরের সর্বস্তরের জনগণ এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মণিরামপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় বিক্ষোভকারীদের কণ্ঠে আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই,ধর্ষকের ফাসি চাই এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে উত্তাল স্লোগান প্রতিধ্বনিত হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জাফর, সমির ও সেলিম যে জঘন্য অপরাধ করেছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। নবম শ্রেণির একজন অবুঝ শিক্ষার্থীর জীবন ধ্বংসকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। অপরাধীরা যাতে কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই তিন অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।

শহরের প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ বলেন তিনজন ধর্ষকের মধ্যে একজনকে আটক করে আদালতে হস্তান্তর করেছি এবং বাকি দুজনকে গ্রেফতারের জন্য র‌্যাব এবং পুলিশ যৌথভাবে কাজ করছে খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো বলে আশা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com