শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতার মধ্যে বিষধর সাপের কামড়ে নবীন শিক্ষার্থী আহত

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতার মধ্যে বিষধর সাপের কামড়ে নবীন শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) টানা বৃষ্টিজনিত জলাবদ্ধতার মধ্যে বিষধর সাপের কামড়ে আশরাফুল নামে আইন বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল সংলগ্ন সড়কে টিউশন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত হওয়ার পর সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সহপাঠীরা জানান, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলেও চট্টগ্রাম মহানগরীতে তীব্র জলাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও জলাবদ্ধতার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com