শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন

বিএনপি সরকারের পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপন ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কার্যক্রম সফল করার লক্ষ্যে গাইবান্ধায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ(১৪ জুলাই) মঙ্গলবার দুপুরে জেলা শহরের ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও জেলার ৮১ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের আহব্বায়ক শহিদুজ্জামান সরকার শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের সঞ্চলনায় অনুষ্ঠানে কর্মসুচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারন সম্পাদক মো. মকছুদার রহমান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারন সম্পাদক মো. মোস্তাক আহমেদ মোস্তাক। এছাড়া জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি খেলাধুলার পরিচর্চা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

এর আগে অনুষ্ঠানের শুরুতে একাত্তুর ও জুলাই শহীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে আগত অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে বিভিন্ন প্রকার বৃক্ষ ও ক্রীড়া সামগ্রী বিতরন করেন। বিতরন শেষে বিদ্যালয়টির মাঠের এক কোনায় একটি বৃক্ষ রোপন করা হয়। শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com