শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে লিজেন্ড ফাউন্ডেশন

তৌফিক আলম চৌধুরী || নিজস্ব প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে লিজেন্ড ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লিজেন্ড ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে বাঁশখালীর বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

মানবিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই লিজেন্ড ফাউন্ডেশন দেশের বিভিন্ন দুর্যোগ ও দুর্বিপাকের সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের বন্যায়ও সংগঠনটি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন-এর নেতৃত্বে এ ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান, মোঃ কায়েম, আজহারুল হক (আকিল) এবং মোঃ তানভীর। এছাড়াও স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করেন মনসুর আহমেদ ও আজগর হোসেন।

ত্রাণ কার্যক্রমে চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সাপোর্ট টিম হিসেবে দায়িত্ব পালন করেন সোয়েব আহমেদ, যিনি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ বিতরণে সহযোগিতা করেন।

লিজেন্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় সংগঠনের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে বন্যাদুর্গত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com