শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম

এ. কে. এম. মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চরপুমদী হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় গার্ড অব অনার শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উল্লেখ্য ১৫ জুলাই বিকেলে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
চরপুমদী হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ও প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কাজী নাহিদ ইভা,হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম,হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মরহুম সিরাজুল ইসলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি সরকারি চাকরিতে যোগ দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com