শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৬ জুলাই বৈষম্যহীন রাষ্ট্র গড়ার নতুন প্রেরণা : সংসদ সদস্য আব্দুল করিম

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ জুলাই বৈষম্যহীন রাষ্ট্র গড়ার নতুন প্রেরণা : সংসদ সদস্য আব্দুল করিম

যথাযোগ্য মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে. দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় পৌর পার্কের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও স্মরণ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম।

প্রধান অতিথি মো. আব্দুল করিম এমপি তার বক্তব্যে ১৬ জুলাইকে ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের সাহসিকতা ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি এই দিবস থেকে দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রেরণা নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধায় জুলাই আন্দোলনের ছয় শহীদের কবর স্থায়ীভাবে সংস্কার ও পাকাকরণের ঘোষণা দেন এবং অবহেলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম, শহীদ সজলের মা শাহিনা বেগম, জুলাই যোদ্ধা মো. জাভেদ হোসেন, এনসিপি নেত্রী কাজল রেখা পিংকি প্রমুখ।

এ সময় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম ও আহত যোদ্ধা মো. জাভেদ হোসেনের স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, শহীদ পরিবার সোসাইটি ও জুলাই যোদ্ধা সংসদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com