মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
উপমহাদেশের প্রখ্যাত চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ১৫৯ তম সাচার জগন্নাথ পূজা ও সাংস্কৃতিক হিন্দু ধর্মালম্ভীর রথযাত্রা উদযাপিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন এর মধ্যই আনুষ্ঠানিক কার্যক্রম শুভ সূচনা শুরু হয়। হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে উপজেলার সাচার এলাকায় লোকে লোকারণ্য। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগন রথ পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, ২৪ ই জুলাই শুক্রবার উল্টোরথের মাধ্যমে পূনরায় মূল মন্দিরে ফিরে আসবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com