শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরের শিক্ষাঙ্গনে শোকের ছায়া: প্রখ্যাত শিক্ষাবিদ শহীদুল হক মানিক স্যার আর নেই

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি    |   মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরের শিক্ষাঙ্গনে শোকের ছায়া: প্রখ্যাত শিক্ষাবিদ শহীদুল হক মানিক স্যার আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, অসংখ্য মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার অন্যতম কারিগর এবং চার গ্রাম ঈদগাহ কমিটির সভাপতি, শ্রদ্ধেয় আলহাজ্ব শহীদুল হক মানিক (৮৫) আজ, ৪ আগস্ট ২০২৬, ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বাদ জোহর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ আজ বাদ আসর চার গ্রাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং জানাজার নামাজে অংশগ্রহণের জন্য নবীনগরের অসংখ্য মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। এ সময় উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

দীর্ঘ শিক্ষকতা জীবনে শহীদুল হক মানিক স্যার অসংখ্য শিক্ষার্থীর জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। সুশিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে তিনি গড়ে তুলেছেন বহু সফল ও আদর্শ মানুষ। তাঁর নিষ্ঠা, সততা ও শিক্ষার প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে নবীনগরের শিক্ষা অঙ্গনের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।

নবীনগরের শিক্ষা অঙ্গনে তাঁর অবদান চিরকাল শ্রদ্ধাভরে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমিন।মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক দোয়া রইল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com