শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুলাই গণ-অভ্যুত্থানের দাবি বাস্তবায়নে ঝিকরগাছায় জামায়াতের সমাবেশ

জয়নাল আবেদীন :   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই গণ-অভ্যুত্থানের দাবি বাস্তবায়নে ঝিকরগাছায় জামায়াতের সমাবেশ

জুলাই গণ-অভ্যুত্থানের দাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াত এ সমাবেশের আয়োজন করে।

ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্য  ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, আমরা দেশে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। ইতিহাস বলে, কোনো স্বৈরাচারী সরকার কখনোই বেশিদিন টিকে থাকতে পারে না। প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি দেশের সকল মানুষের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তিনি আজ কেবল দলীয় প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করছেন। সরকার যেদিন শপথ গ্রহণ করে, আমরা সেদিনই বুঝেছিলাম পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কারণ সেদিন আমরা শপথ নিয়েছিলাম দুটি, আর তারা নিয়েছিল একটি। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে কী ঘটতে যাচ্ছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম।

তিনি বলেন,জুলাই গণ-অভ্যুত্থান ছিল দেশের মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক জাগরণ। সাধারণ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে পথ তৈরি করেছে, তা কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি নাগরিকের ভোটাধিকার, মানবাধিকার ও বাকস্বাধীনতা সুরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, জনগণের দীর্ঘদিনের এই আন্দোলন ও আত্মত্যাগ কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। জামায়াতে ইসলামী জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আন্দোলন-সংগ্রামে শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে এবং গণ-অভ্যুত্থানের সব দাবি বাস্তবায়নে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে রাজপথ পাহারা দিতে হবে।

এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম ও মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফর রহমান, কাজী আনোয়ার হোসেন ও হাফেজ রেজাউল করিম, এবং পৌর আমীর আব্দুল হামিদ।

সহযোগী সংগঠন ও জনপ্রতিনিধি: উপজেলা শ্রমিক সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, যুব বিভাগের উপজেলা সভাপতি আবিদুর রহমান, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক ও সাবেক চেয়ারম্যান নিসার উদদীন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আ. জ. ম. ওবায়দুল্লাহ এবং আদর্শ শাখা সভাপতি ঈসা মাহমুদ

সমাবেশে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিগণ, ছাত্রশিবিরের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com