শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নদীর বুক থেকে নিথর ফেরা: ২২ ঘণ্টা পর মিলল ইউনুসের মরদেহ

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নদীর বুক থেকে নিথর ফেরা: ২২ ঘণ্টা পর মিলল ইউনুসের মরদেহ

মাছের আশায় জালে হাত বাড়িয়েছিলেন ইউনুস আলী (৪৫)। কিন্তু কে জানত, সেই জালের সুতোই জড়িয়ে যাবে তার জীবনের শেষ নিঃশ্বাস। গাইবান্ধার সাদুল্লাপুরে নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর অবশেষে মিলল তার নিথর দেহ।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মরাঘাটি এলাকার নদী থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার এই মরদেহ উদ্ধার করেন। নিহত ইউনুস আলী খোৰ্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের বাসিন্দা।

যে নদী একসময় জীবন আর জীবিকার চঞ্চলতা জুগিয়েছে, সেই নলেয়াই আজ ইউনুস আলীর জীবনের শেষ ঠিকানায় পরিণত হলো। দীর্ঘ ২২টি ঘণ্টা —একটি পরিবারের জন্য যা ছিল অনন্ত কালসম। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা স্বজনদের চোখ তখনো পথ চেয়েছিল, যদি অলৌকিক কিছু ঘটে! যদি ইউনুস তাঁর চিরচেনা হাসিমুখে ফিরে আসেন কোল জুড়ে বসা আপনজনদের কাছে।

কিন্তু না, প্রকৃতির নিষ্ঠুর খেলায় নদীর শীতল জল তাঁকে ফিরিয়ে দিল নিথর করে। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন তাঁর দেহটি জল থেকে ওপরে তুললেন, তখন আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে স্ত্রী-সন্তান ও স্বজনদের হৃদয়বিদারক আর্তনাদে। মাছ ধরার একটি সাধারণ সকাল কীভাবে একটি পরিবারের সারা জীবনের কান্না হয়ে ফিরল, তার সাক্ষী হয়ে রইল সাদুল্লাপুরের এই নদীটি।

মরদেহ উদ্ধারের পর নিহতের পরিবারে নেমে আসে শোকের স্তব্ধতা। আকস্মিক এই শোকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা। স্বজনদের পাশে বসে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেন তিনিও প্রকাশ করেন গভীর সমবেদনা।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান জানান, সাদুল্লাপুর ফায়ার সার্ভিসে নিজস্ব কোনো ডুবুরি দল নেই। পানিতে নিখোঁজের ঘটনায় রংপুর বিভাগ থেকে ডুবুরি দল আনতে হয়। গাইবান্ধায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com