শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সংরক্ষিত মহিলা এমপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সংরক্ষিত মহিলা এমপির মতবিনিময়

নীলফামারী জলঢাকায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় সভা করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম এমপি।

জলঢাকা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের উদ্দ্যোগের আয়োজনে গতকাল ৮ই আগস্ট শনিবার সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সভাপতি সাইদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী, জেলা বিএনপির সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান কবির লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু।

এ সময় শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক পরিষদের সভাপতি সাইদার রহমান, টেংগোনমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ প্রতিষ্ঠান ভিত্তিক নানান সমস্যা ও গভর্নিং কমিটি এবং ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিস্তব আলোকপাত করে বক্তব্য রাখেন। শিক্ষক প্রতিনিধিদের বক্তব্য শেষে সংরক্ষিত মহিলা এমপি বিলকিস ইসলাম প্রধান শিক্ষকদের প্রতি আহবান করে বলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নেই বা কমিটি নিয়ে সমস্যা সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ তিনটি করে নাম বোর্ড বরাবর প্রেরন করবেন।

পরের বিষয়টি শিক্ষা অধিদপ্তরের বোর্ড দেখবেন। সূত্রমতে উক্ত মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে, আগামীর গর্ভনিং বর্ডি, এডহক কমিটি বা ম্যানেজিং কমিটিতে বিএনপি মনোনীত ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত করে তিনটি নাম শিক্ষা বোর্ডে প্রেরনের নির্দেশ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সমন্বয়ে গঠিত একটি টিম উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি গঠনে মোক্ষম ভুমিকা রাখবেন বলে জানা যায়। অন্যদিকে অনুসন্ধানে জানা যায়, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন ভাবে শিক্ষকসহ বিভিন্ন পদবির নিয়োগকে সামনে রেখে বিএনপি সমর্থক নেতাকর্মীরা কমিটিতে আসার জন্য লবিং অব্যহত রেখেছেন। গোপন সূত্রে জানা যায়, ২৪ এর ৫ই আগষ্টের পর উপজেলার সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াতপন্থী নেতাকর্মীরা ম্যানেজিং কমিটিতে জায়গা করে নেয়। এ নিয়ে বিএনপি পন্থীদের মাথে নানান গুঞ্জন ও আলোচনা সমালোচনা বিরাজমান।

সম্প্রতি এমন গোপন তথ্যের ভিত্তিতে সংরক্ষিত মহিলা এমপি বিলকিস ইসলাম জলঢাকা উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্দ্যোগ নেয়। এরই ফলশ্রুতিতে এ মতবিনিময় সভা বলে জানা যায়। উক্ত মতবিনিময় সভা সার্বিক সঞ্চালনা করেন কাঠাঁলী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com