মাসুদ রায়হান | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে মনিরামপুর উপজেলার নেহালপুর পরীক্ষা কেন্দ্রের ১২টি বিদ্যালয়ের মধ্যে সাফল্যের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়। গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এ তথ্য জানা যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নেহালপুর পরীক্ষা কেন্দ্রে উপজেলার মোট ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর মোট ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৪ জন কৃতকার্য হয়েছে। এছাড়া বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।
বিদ্যালয়টির গড় পাসের হার ৯৩ দশমিক ৭৫ শতাংশ, যা নেহালপুর পরীক্ষা কেন্দ্রের ১২টি বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের এ সাফল্যের জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নছর আলীসহ সকল শিক্ষককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল। একই সঙ্গে আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের এ ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com