সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাণীশংকৈল প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক করতোয়া-এর রাণীশংকৈল প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব। প্রেস ক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক এ কে আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরনবী, সহসভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, সিনিয়র সাংবাদিক নুরুল হক, সাবেক সভাপতি ফারুক আহম্মদ, আনিসুর রহমান বাকি, ছবিকান্ত দেব, সাংবাদিক নাজমুল হোসেন, বিজয় রায়, তাহেরুল, সুজন, মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পরে দৈনিক করতোয়া-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা পত্রিকাটির ৫১ বছরে পদার্পণে শুভেচ্ছা জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com