শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাঞ্ছারামপুরে হোপ সংস্থার উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঞ্ছারামপুরে হোপ সংস্থার উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হোপ সংস্থার ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় বাঞ্ছারামপুর শাখায় ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বাঞ্ছারামপুর শাখা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাঞ্ছারামপুর কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোমেনা আক্তার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান।অনুষ্ঠানে হোপ সংস্থার কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব তুলে ধরে স্থানীয় পর্যায়ে বেশি বেশি ফলজ ও পরিবেশবান্ধব গাছ লাগানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না; মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।হোপ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বাঞ্ছারামপুর শাখার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com