রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সদস্য মোঃ প্লাবন হাসান শুভর নেতৃত্বে উপজেলা ও পৌর শাখা ছাত্রদল এ মিছিলের আয়োজন করে।
মিছিলে রাণীশংকৈল উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সদস্য মোঃ প্লাবন হাসান শুভ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নতুন দায়িত্বে মনোনীত করায় শুভেচ্ছা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরে নেতাকর্মীরা তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com