তৌফিক আলম চৌধুরী (চট্টগ্রাম) প্রতিনিধি: | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কানাইমাদারী ঘাটকুল পাড়ায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাবেক স্থানীয় মেম্বার আব্দুল মুবিনের ভাইয়ের ছেলে এবং ছোট বোনের ছেলে।
রোববার (২৩ আগস্ট) বেলা ৩টার পর এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুর ৩টার পর কানাইমাদারী ঘাটকুল পাড়ায় নিজ বাড়ির অদূরে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় দুই শিশু। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে ঘাটকুল পাড়া এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ পরিবারের সদস্য ও স্বজনেরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com