শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরগির খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   বুধবার, ২৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরগির খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৫১ বোতল মাদক এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২ কারবারিকে আটক করা হয়।

বুধবার (২৬ আগষ্ট ২০২৬) দুপুর পনে ১২টার দিকে সদর উপজেলার কামারজানি বাজারের একটি মুরগীর দোকান ঘরে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কামারজানি ইউনিয়নের গোহাট গ্রামের মৃত: গোলাম মওলার পুত্র আবুল কালাম (৪৫) ও একই উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আইনালের তাড়ী গ্রামের
সাইদুর রহমানের পুত্র সবুজ মিয়া (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এর নির্দেশনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
পরিদর্শক তরুণ কুমার রায় এর নেতৃত্বে একটি আভিযানিক দল কামারজানি বাজারের মুরগী ব্যবসায়ী আবুল কালামের মুরগীর দোকান ঘরে অভিযান চালায়। অভিযানকালে তল্লাশি চালিয়ে
৫১ বোতল মাদক এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগে মুরগী ব্যবসায়ী আবুল কালামসহ সঙ্গীয়
সবুজ মিয়াকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com