শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃরাহিজুল ইসলাম    |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকাসহ শিপন রহমান (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানের খামার এলাকার বিস্তীর্ণ ধানক্ষেত ও সুপারিবাগানে কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারি নিয়মিত ইয়াবা সেবন ও কেনাবেচা করছিলেন। চারপাশে ফাঁকা এলাকা থাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যেতেন। তাদের গ্রেপ্তারে পুলিশ সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে কৌশলী অভিযান পরিচালনা করে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম পর্যায়ে তিনজনকে কয়েক পিস ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, শিপন রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। সম্প্রতি একটি অনলাইন ক্যাসিনো ওয়েবসাইটে জ্যাকপট পেয়ে প্রায় ১২ লাখ টাকা অবৈধভাবে উপার্জনের তথ্যও পুলিশের কাছে রয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—দেওয়ানের খামার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে শিপন রহমান (৩৩), মোজাহার আলীর ছেলে মো. শাকিল বাবু (১৯), অপু শেখের ছেলে মো. হাসিবুল ইসলাম (৩২) এবং আলম মিয়ার ছেলে মো. শাকিল আহম্মেদ (১৬)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “শিপন রহমান ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি। তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। আজ তিন সহযোগী ও মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার মাদক কারবারি ও অনলাইন জুয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com