এ.কে. এম. মোহাম্মদ আলী | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০০১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। বুধবার( ২৩ সেপ্টেম্বর) এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। মিছিলে হোসেনপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও অতিরিক্ত পিপি এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল,যুগ্ম আহব্বায়ক এস এম মাহাব্বুর রহমান মাহাবুব, আবু বাক্কার সিদ্দিক বাক্কার, আবুল হাসিম সবুজ,ফরিদ আহম্মেদ, সাদ্দাম হোসেন চাঁন মিয়া, এ আই খান শিবলু, মোস্তাফিজ রহমান টুটুল, ও সহযোগী অঙ্গ- সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেছে । মিছিল শেষে এক পথ সভায় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা বিএনপির নেতা-কর্মীরা রুখে দিতে প্রস্তুত ৷
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com