শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা হারুনর রশীদের শুভেচ্ছা পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান।

মাসুদ রায়হান   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা হারুনর রশীদের শুভেচ্ছা পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান।

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলার ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নসহ সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের মানুষকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি, বিশিষ্ট ঘের ব্যবসায়ী মো. হারুনর রশীদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। একে অপরের সুখ-দুঃখ ও বিপদ-আপদে পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক ঐতিহ্য। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্বাডাঙ্গা ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতা হারুনর রশীদ বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন বিএনপির সব নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো কুচক্রী মহল যাতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পূজা শেষ না হওয়া পর্যন্ত তিনি নিজেসহ দলীয় নেতাকর্মীরা সতর্ক দৃষ্টি রাখবেন, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দু-মুসলমানের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে, মো. হারুনর রশীদ দুর্বাডাঙ্গা ইউনিয়নের সব হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com