শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা : প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আনোয়ার হোসেন   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা :  প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর বাসভবনে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ অক্টোবর) বুধবার দুপুরের পর জেলা জাতীয় পার্টির ব্যানারে শহরের কাটপট্রি এলাকায় জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়কগুলো প্রদক্ষিন করে। মিছিলে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার, জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

এরপর জাতীয় পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহিন।

এ সময় তিনি, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদেরের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তা না হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর সোমবার বেলা ১১ টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসায় এক থেকে দেড়শো জনের একটি উত্তেজিত দল হামলা ও ভাংচুর চালায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com