শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত !! আহত ১

উপজেলা প্রতিনিধি   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত !! আহত ১

নীলফামারী জলঢাকায় পাথর বোঝাই ট্রাক ও ব্যাটারী চালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক বিশাল ইসলাম (২০) নিহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনায় শাহিনুর ইসলাম (৩৫) নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ট্রাক চালক পলাতক থাকলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ। গতকাল ১৪ই অক্টোবর বুধবার দুপুরে পৌর শহরের বটতলা ডালিয়া মহাসড়কে এ ভয়াবহ সড়ক দূর্ঘনা সংঘটিত হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা দেড়টায় চার্জার ভ্যান চালক বিশাল ইসলাম জলঢাকা বাজার হইতে একজন যাত্রী নিয়ে ডালিয়া যাওয়ার উদ্দেশ্যে ডালিয়া রোডের বটতলায় পৌঁছালে ডালিয়া রোড হয়ে পাথর বোঝাই ঢাকা মেট্রো-ট ১২-৯১৮২ নাম্বারের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যান চালক বিশাল (২০) ও যাত্রী শাহিনুর ইসলাম (৩৫) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশালকে মৃত্যু ঘোষণা করেন এবং যাত্রী শাহিনুরের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জানা যায়, নিহত বিশাল ইসলামের বাড়ি উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনুচুর বাজার এলাকায়। তিনি ওই এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে এবং আহত শাহিনুর ইসলামের বাড়ি গোলমুন্ডা বাজার এলাকায়। তিনি ওই জাহিদুল ইসলামের ছেলে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে । ট্রাকের ড্রাইভারের নাম-ঠিকানা সংগ্রহ সহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com