শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গত ১০ মাসে ৮ কোটি টাকারও বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গত  ১০ মাসে ৮ কোটি টাকারও বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ সময় চোরাচালানে জড়িত অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।

​দায়িত্বপূর্ণ সীমান্ত: ৫৪.০৫ কিমি (মোট ৪,৪২৭ কিমি সীমান্তের অংশ)​ আটক: ১৬ জন, ​অস্ত্র ও বিস্ফোরক: ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১৯টি ককটেল।

​মাদকদ্রব্য: ১.৯৬০ কেজি হেরোইন, ৫,০৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩,০৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেন্সিডিল ও ১৬১ পিস ইয়াবা।​অন্যান্য পণ্য: ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা।

​মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি, ড্রোন, সার্চ লাইট ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সীমান্তবাসীর সহযোগিতা চেয়েছে ৫৩ বিজিবি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com