শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে শহরে র‌্যালি ও পৌর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল এসে পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিকসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার রক্ষা ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে অবস্থান নিয়ে কাজ করা। বক্তারা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তারা আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিজয়ের জন্য তরুণদেরকে সক্রিয়ভাবে মাঠে কাজ করতে উদ্যোগ নিতে হবে।

সভা শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুলে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com