শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মজিবুল হকের বিশেষ সাক্ষাৎ, বাংলাদেশ-জাপান বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা।

ফখরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার ।   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মজিবুল হকের বিশেষ সাক্ষাৎ, বাংলাদেশ-জাপান বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক উপ-প্রধানমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে দেশটির লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট মহামান্য তারো আসো (H.E. Taro Aso)-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন কে. এম. মজিবুল হক।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কীভাবে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ করা যায় এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

তারো আসোর সঙ্গে কে. এম. মজিবুল হকের সম্পর্ক প্রায় ৪৫ বছরের। দীর্ঘ এই সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, অভিজ্ঞতা ও আন্তরিকতার ভিত্তিতে।

কে. এম. মজিবুল হকের ছেলে কাজী শাহ্ মুজাক্কের আহমাদুল হক জানান, তারো আসো তাঁর বাবার সরাসরি মেন্টর, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার অন্যতম উৎস। ছোটবেলা থেকেই বাবার মুখে তারো আসোর নেতৃত্বগুণ, দূরদর্শিতা, কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের নানা গল্প শুনে বড় হয়েছেন তাঁরা।

তিনি আরও জানান, তাঁর বাবা তারো আসোর কাছ থেকে জীবনের বিভিন্ন পর্যায়ে অনেক কিছু শিখেছেন। আজও গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাঁকে একজন আদর্শ ব্যক্তিত্ব হিসেবে দেখেন।

দীর্ঘ ৪৫ বছরের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবারের সাক্ষাৎ শুধু ব্যক্তিগত বন্ধনকেই তুলে ধরেনি, বরং বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনাকেও নতুন করে আলোচনায় এনেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com