শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপির বিজয়ী মির্জা ফয়সল আমিন

সুজন আলী,ঠাকুরগাঁও প্রতিনিধি:   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিএনপির বিজয়ী মির্জা ফয়সল আমিন

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। উপনির্বাচনে বিজয়ের পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে ছুটে যান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায়। সেখানে দুই নেতার কোলাকুলি, মিষ্টিমুখ ও সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে উঠে আসে রাজনৈতিক সম্প্রীতির এক ইতিবাচক বার্তা। সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন ও দেলাওয়ার হোসেন পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠেঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। জবাবে দেলাওয়ার হোসেনও ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী প্রার্থীর প্রতিপক্ষের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও সহযোগিতা চাওয়ার এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিভেদ ভুলে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার এই উদ্যোগকে অনেকে সৌহার্দ্যপূর্ণ রাজনীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ভোটের ব্যবধানে বড় জয়
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com