শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি

ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৮৭৮ টন সিদ্ধ চালে (Parboiled Rice) ১৩৫ টন চালের মধ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন (Aflatoxin) শনাক্ত হওয়ার সংবাদ প্রকাশের বিষয়ে আপত্তি জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠানের শিপিং ও লজিস্টিকস এজেন্ট Seven Seas Shipping Lines। প্রতিষ্ঠানটির দাবি, সংশ্লিষ্ট পরীক্ষায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিনের উপস্থিতি প্রতিষ্ঠিত হয়নি। বর্তমানে প্রায় ১৩৫ টন চাল সরকারি গুদামে আলাদাভাবে সংরক্ষিত রয়েছে এবং মান যাচাই শেষে চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।
চট্টগ্রাম থেকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গত ২১ জুলাই ২০২৬ তারিখে MV HT Pioneer নামের জাহাজটি ভারতের কলকাতা থেকে ১০ হাজার ৮৭৮ টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরবর্তী সময়ে চাল খালাসের কার্যক্রম সম্পন্ন করে ১০ আগস্ট চট্টগ্রাম বন্দর ত্যাগ করে জাহাজটি। চালানের কোনো অংশই ভারতে ফেরত নেওয়া হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে আরও বলা হয়, চাল খালাস ও গ্রহণের অনুমতি দেওয়ার আগে খাদ্য অধিদপ্তর (DG Food) চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। তবে গুদামে চাল গ্রহণের সময় চালের রং ও কয়েক ধরনের দানার গঠন নিয়ে আপত্তি ওঠে। পরে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চাল আলাদাভাবে বাছাই করে খালাস করা হয়।
অ্যাফ্লাটক্সিন শনাক্ত হওয়ার প্রতিবেদন প্রসঙ্গে Seven Seas Shipping Lines জানায়, খাদ্য অধিদপ্তর অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) কাছে পাঠায়। একই সময়ে সরবরাহকারী প্রতিষ্ঠানও ভারতে স্বাধীনভাবে নমুনা পরীক্ষা করায়।
প্রতিষ্ঠানটির দাবি, সরবরাহকারীর কাছে থাকা SGS-এর পরীক্ষার প্রতিবেদনে অ্যাফ্লাটক্সিনের মাত্রা BLQ (Below Limit of Quantification) পাওয়া গেছে। অর্থাৎ পরীক্ষাগারে নির্ভুলভাবে পরিমাপযোগ্য সীমার নিচে রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে থাকা তথ্য অনুযায়ী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষাতেও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিনের উপস্থিতি প্রতিষ্ঠিত হয়নি। তবে সংশ্লিষ্ট পরীক্ষাগারের প্রতিবেদন এখনো প্রকাশ্যে দেওয়া হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, প্রায় ১৩৫ টন চাল বর্তমানে সরকারি গুদামে আলাদাভাবে সংরক্ষিত রয়েছে। চালগুলো কর্তৃপক্ষের গুণগত মান নিশ্চিতকরণ (Quality Assurance) প্রক্রিয়া এবং চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।
খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পরীক্ষাগারের প্রতিবেদন, নমুনা সংগ্রহের পদ্ধতি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে Seven Seas Shipping Lines। প্রতিষ্ঠানটির মতে, যাচাইবিহীন বা অতিরঞ্জিত সংবাদ প্রকাশের ফলে সরবরাহকারী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভবিষ্যতে খাদ্য আমদানি ও সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com