শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সুরের মূর্ছনায় শুরু হলো গায়েন( সিজন-২) ভাওয়াইয়া উৎসব

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সুরের মূর্ছনায় শুরু হলো গায়েন( সিজন-২) ভাওয়াইয়া উৎসব

উত্তরাঞ্চলের শিকড়ের গান ভাওয়াইয়ার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং নতুন প্রজন্মের মাঝে লোকসংস্কৃতির অনুরাগ ছড়িয়ে দিতে গাইবান্ধায় শুরু হয়েছে জমকালো ভাওয়াইয়া উৎসব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘গাইবান্ধার গায়েন (সিজন ২)’ শীর্ষক এই বর্ণাঢ্য উৎসবের পর্দা ওঠে। চার দিনব্যাপী এই সাংস্কৃতিক মহোৎসব চলবে আগামী রোববার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ সূচনা করেন গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাদিজা বেগম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ এবং জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকারসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতান জেলার সাতটি উপজেলা থেকে আসা সাতজন গুণী লোকসংগীত শিল্পী। তাদের দরদভরা কণ্ঠ আর সুরের জাদুতে মিলনায়তনজুড়ে তৈরি হয় এক মায়াবী আবহ। মঞ্চে ভাওয়াইয়া পরিবেশন করেন গাইবান্ধা সদরের সিরাজুল ইসলাম, গোবিন্দগঞ্জের আজাদুল ইসলাম রাজা, পলাশবাড়ীর হামিদুল হক, ফুলছড়ির আব্দুর সালাম রাজু, সাদুল্লাপুরের মনোরঞ্জন সরকার, সুন্দরগঞ্জের মাহবুবুল জীবন ফেরদৌস এবং সাঘাটার অনুকূল বর্মন। দোতারার টুংটাং আর ভাওয়াইয়ার চিরায়ত সুরে মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ লোকসংগীতের চর্চা ও প্রসার ঘটাতেই এই আয়োজন। এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ তরুণ প্রজন্মকে শিকড়ের সন্ধানে উদ্বুদ্ধ করবে এবং ভাওয়াইয়া গানের ঐতিহ্যকে সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com