শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিএমপি আকবরশাহ থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় তৈরী এলজিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএমপি আকবরশাহ থানার বিশেষ অভিযানে ০২টি দেশীয় তৈরী এলজিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

সিএমপি আকবরশাহ থানার বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরী এলজিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে আকবরশাহ থানাধীন সিটি গেইট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ নাজের হোছাইনের নেতৃত্বে এসআই কিরন, এএসআই মেজবাহ্ উদ্দিনসহ অফিসার ফোর্স ওইদিন চেকপোস্ট-৪৪ (দিবা) ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনাকালে ০২টি দেশীয় তৈরী এলজিসহ ওমর ফারুককে (৪২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ থানার জয়নারায়নপুর ডাকঘরের কৃষ্ণারামপুর পন্ডিত বাড়ীর আবুল আজাদ ও শামীমা আক্তার পারুলের ছেলে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আকবরশাহ্ থানায় মামলা নং-১১, তারিখ ১১/১১/২০২৬ইং, ধারা ১৯(এ), The Arms Act 1878 রুজু করা হয়েছে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com