সোহাগ মিয়া | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার নতুন পাড়ায় বাহের পাগলের ৩ দিনব্যাপী ওরস উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

গোয়ালন্দ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক সেলিম শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তানভীর ইসলাম সজিব, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, যুবদল নেতা জসিম বেপারী, আরাফাত রহমান কোকো যুব ও ক্রিয়া সংসদের গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর, পৌর মহিলা দলনেত্রী জ্যোৎস্না বেগম সহ আয়োজক কমিটি শিল্পী বৃন্দ এবং শত শত দর্শক উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com