শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ী ইউসিসিএর নবনির্বাচিত সভাপতি নিক্সনকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা

আশরাফুজ্জামান   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ী ইউসিসিএর নবনির্বাচিত সভাপতি নিক্সনকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান নিক্সনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।

বুধবার ১৮ নভেম্বর সকালে পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান নিক্সনকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।

শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা সমবায় কর্মকর্তা জোবায়ের ইসমাইল হোসেনসহ ইউসিসিএর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান নিক্সনের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সমবায় কার্যক্রমের অগ্রগতি, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং সমিতির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

উল্লেখ্য পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com