ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক যুবক। রোববার সন্ধ্যায় তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ওই যুবকের নাম মামুন হোসেন (৩০)। তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেনের ছেলে।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, মামুন দুধ দিয়ে গোসল করছেন এবং ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলে শপথ নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হন মামুন। শুরু থেকেই তাঁদের দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে টানাপোড়েন ও কলহ লেগে ছিল। সম্প্রতি পারিবারিক সমঝোতা ও আলোচনার মধ্য দিয়ে দুজনের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পরপরই এমন ব্যতিক্রমী পদক্ষেপ নেন তিনি।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কাজল বলেন, “প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই সংসারে নানা অশান্তি চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।”
স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, “আমার এলাকার এক যুবকের দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নজরে এসেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com