শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ইকবাল হোসেন হত্যা মামলার ৩ নম্বর আসামি ঢাকায় গ্রেফতার

শফিকুল ইসলাম বাদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ইকবাল হোসেন হত্যা মামলার ৩ নম্বর আসামি ঢাকায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্বশত্রুতা ও মামলা-মোকদ্দমার বিরোধের জেরে ইকবাল হোসেন (৪০) হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ইমন মিয়াকে (২৬) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ২১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে এসআরবি-৯ ও এসআরবি-৩-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। শনিবার রাতে ঢাকা জেলার রামপুরা থানাধীন শহিদ মুক্তিযোদ্ধা ফারুক ইকবাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে নবীনগর উপজেলার খাগাতুয়া এলাকার ভোরের বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ইকবাল হোসেন। পথে ভোরের বাজার সেতুর কাছে পৌঁছালে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। এ সময় তাকে চারদিক থেকে ঘিরে মারধর করে গুরুতর আহত করা হয়।
ইকবালের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত ইকবালকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে দেবিদ্বার হাড়ভাঙ্গা পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-৩, সিপিসি-৩, ঢাকার একটি যৌথ আভিযানিক দল রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ইমন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর একই হত্যা মামলার এজাহারনামীয় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছিল। সর্বশেষ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com