শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশের বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

তৌফিক আলম চৌধুরী || ​বিশেষ প্রতিনিধিঃ   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশের বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ (২২ নভেম্বর ২০২৬) স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বরকল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোহাম্মদ নাঈমুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. মিজানুর রহমান এবং পুরো অনুষ্ঠানটে সঞ্চালনা করেন জমির উদ্দীন (উভয়ই ৪নং বরকল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের নেতা)।
​সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামত ও সর্বসম্মতিক্রমে ৪নং ওয়ার্ড কৃষক দলের নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে বাচা মিয়া-কে আহবায়ক, মো. আবু তাহের-কে যুগ্ম আহবায়ক এবং আজাদ হোসেন-কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

​বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার মাধ্যমে কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় স্থানীয় কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com