শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফুলছড়িতে রবি প্রণোদনা : ২,৪৮৫ কৃষক পেলেন সার ও বীজ

আনোয়ার হোসেন,   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুলছড়িতে রবি প্রণোদনা : ২,৪৮৫ কৃষক পেলেন সার ও বীজ

গাইবান্ধার ফুলছড়িতে ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৪৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার ও উপজেলা প্রকৌশলী তৌহিদুল করিম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com