মোঃ সবুর খাঁন | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের ফতেবাপুর পাটোয়ারী বাড়ী থেকে ফতেবাপুর মোড় পর্যন্ত ৯৫০ মিটার কাঁচা রাস্তা ও বেহাল দশায় পরিনত রয়েছে, যা দেখার যেনো কেউই নেই। রাস্তাটিতে বৃষ্টি আসলেই কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে কয়েকটি গ্রামের হাজারও মানুষের নিয়মিত যাতায়াত, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও বাজারসহ নানান লোকজনের রাস্তাটি তাদের একমাত্র ভরসার স্থল কেন্দ্র এখন মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে। জনস্বার্থে রাস্তাটি দ্রুত পাকাকরনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি’র সূ-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com