শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার

আনোয়ার হোসেন   |   শনিবার, ০৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার

গাইবান্ধায় পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে
এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাত দেড়টার দিকে গাইবান্ধা পৌরসভার পুরাতন বাজারের পানপট্টি এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম ওরফে রায়হান সদর উপজেলার সবুজপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আমিনুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত আমিনুল দীর্ঘদিন ধরে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার এই মাদক কারবারের কারণে এলাকার যুবক ও তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছিল।

‎এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেপ্তার আমিনুল ইসলামকে স্বীকৃত মাদক কারবারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com