শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ

চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার জেলার ১৬টি উপজেলায় এ কর্মসূচিতে অংশ নেবেন প্রায় ১৫ হাজার মানুষ। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, চারা রোপণের পাশাপাশি সেগুলো বাঁচিয়ে রাখতে পরিচর্যা ও তদারকির ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সোমবার ডিসি পার্কে কর্মসূচির প্রস্তুতি তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করি। কিন্তু আগামীকাল আমাদের এই ১৫ হাজার মানুষের আন্দোলন হবে পরিবেশ রক্ষার আন্দোলন।’

সরকারি কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করবেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ। তাঁর হাত দিয়েই ডিসি পার্কে এক লাখতম চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

জাহিদুল ইসলাম জানান, চারা রোপণের জন্য ইতিমধ্যে প্রায় ৮৬ হাজার গর্ত করা হয়েছে। বাকি গর্ত কর্মসূচি শুরুর আগেই প্রস্তুত করা হবে। বিভিন্ন সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও এতিমখানায় চারা বিতরণ শুরু হয়েছে।

চারা বাঁচিয়ে রাখার ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘গাছ লাগালেই কাজ শেষ হয়ে যাবে না। গাছগুলোর সঠিক পরিচর্যাও করতে হবে।’ তিনি জানান, চারার সুরক্ষায় বেড়া দেওয়া এবং তদারকির জন্য বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কোনো চারা মারা গেলে বা দুর্বল হয়ে পড়লে প্রতিস্থাপনের জন্য অতিরিক্ত ১০ থেকে ২০ হাজার চারা মজুত রাখা হয়েছে।

পরিচর্যা ও তদারকি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, গ্রাম পুলিশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও শিক্ষকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এ কাজে বন বিভাগ কারিগরি সহায়তা দিচ্ছে।

সরকারের কোনো অর্থ ব্যয় ছাড়াই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান জাহিদুল ইসলাম। চারা সংগ্রহে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, বন বিভাগ, বেসরকারি সংস্থা এবং জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

নতুন গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান গাছ রক্ষারও আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, মানুষের প্রয়োজনে উন্নয়নমূলক কাজ চলবে। তবে সেই উন্নয়ন যেন আগামী প্রজন্মের জন্য পরিবেশগত ঝুঁকি তৈরি না করে, তা নিশ্চিত করতে হবে।

নাগরিকদের বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘এই আন্দোলন আমাদের বেঁচে থাকার আন্দোলন। এই আন্দোলন আমাদের আগামী প্রজন্মের বেঁচে থাকার আন্দোলন।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com