শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশে ‘বন্ধু মহল পরিবার’-এর মেধা বিকাশ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশে ‘বন্ধু মহল পরিবার’-এর মেধা বিকাশ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চন্দনাইশে ‘বন্ধু মহল পরিবার’-এর মেধা বিকাশ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধিঃ

উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশে “বন্ধু মহল পরিবার”-এর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো “মেধা বিকাশে শিশু-কিশোর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন সংস্থাটির উপদেষ্টা প্রকৌশলী জাকের হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদুল ইসলাম চৌধুরী, সমাজসেবক আক্তারুজ্জামান সবুজ এবং বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল ফাহিম, প্রভাষক আইনুন নিশাত, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌফিক আলম চৌধুরী, সাধারণ সদস্য মোঃ জাহেদ হোসেন খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন পরিচালক মো. তারেক হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিন উল্লাহ, উপ-পরিচালক মো. হামিদুর রহমান, পরীক্ষক মো. সাইফুল ইসলাম সাকিব, অর্থ সম্পাদক মো. জাবেদ হোসেন জিহান, সহকারী অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ রিয়াদ, প্রচার সম্পাদক মো. রাকিবুল ইসলাম (রাকিব), সিনিয়র সদস্য মো. আলাউদ্দিন ফয়সাল, সদস্য মো. কামরুল হাসান আমিন এবং মো. সাইদুল ইসলাম (রনি) প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করার মূল উদ্দেশ্য নিয়ে এই স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী দিনেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com