ফখরুল ইসলা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪০১ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ জনাব নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংজুতে অবস্থান করছেন। আগামী সোমবার তিনি সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হবেন বলে জানা গেছে।
এদিকে, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চীন শাখা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। চায়না বিএনপি’র যুগ্ম আহবায়ক জনাব আশরাফুল ইসলাম ওয়ালীর নেতৃত্বে প্রতিনিধি দলটি তাঁর সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
অন্যদিকে, চায়না বিএনপির নেতৃবৃন্দের সম্মানে গুয়াংজুর রাঁধুনি রেস্টুরেন্টে নৈশভোজের আয়োজন করেন চায়না বিএনপি’র আহবায়ক জনাব সাখাওয়াত হোসেন কানন। এ সময় তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আপ্যায়ন করেন।
প্রবীণ রাজনীতিবিদ জনাব নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া দোয়া চান চায়না বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শেখ মাহবুবুর রশীদ। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com