শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবি কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে কলিম সৈকত ও আল ফাহাদ নয়ন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবি কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে কলিম সৈকত ও আল ফাহাদ নয়ন
৬৭

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণে কাজ করা কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কলিম সৈকত, সাধারণ সম্পাদক হয়েছেন আল ফাহাদ নয়ন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ সাকিব।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী সভাপতি মুরশেদ আলম রনি এবং সাধারণ সম্পাদক সাজেদুল করিম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী এবং বিভিন্ন ব্যাচের কক্সবাজার জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি কলিম সৈকত ও সাধারণ সম্পাদক আল ফাহাদ নয়ন বলেন, কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদকে আরও সক্রিয়, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তারা আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও সার্বিক কল্যাণে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলার পরিকল্পনার কথাও জানান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সকল শিক্ষার্থী, সাবেক নেতৃবৃন্দ ও উপদেষ্টামণ্ডলীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com