শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকা রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকা রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

জলঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ইউনিটি জলঢাকা শাখার আয়োজনে গতকাল ৩১শে জুলাই শুক্রবার বিকালে থানা মোরস্থ নতুন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪-নীলফামারী-০৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাষ্টার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা কৃষকদল সভাপতি আমজাদ হোসেন, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি বলেন, সাংবাদিকেরা জাতীর বিবেক। সমাজের অবহেলিত, নিপিড়ীত, নির্যাতিত ও অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করে জাতীর কাছে তুলে ধরতে হয়। এ জন্য সাংবাদিকদের অনেক সময় বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এমন কোন বাঁধা বিপত্তি সৃষ্টি হলে আমাকে অবলীলায় বলবেন। আমি তা সমাধানের জন্য মোক্ষম ভুমিকা রাখবে কথা দিলাম। কিন্তূ একটি বিষয় তা হলো, সত্য, নিষ্ঠা ও জবাবদিহির আওতাধিন হয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। আমি রিপোর্টার্স ইউনিটির উত্তর উত্তর সফলতা কামনা করছি এবং আগামীর দিনগুলোতে রিপোর্টার্স ইউনিটি এগিয়ে যাবে কাংখিত লক্ষ পুরনে এই প্রত্যাশা করি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com