ইবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী এবং সানভীর অনিক। সদস্য হিসেবে কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, আশিক ইকবাল, মো. মেহমুদ হাসান উৎস, মো. সজিব হোসাইন, রেজাউল ইসলাম, ইসমাম হোসেন তন্দ্রা, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া, রুবায়েত আহমেদ লিমন। এছাড়া উপস্থিত ছিলেন পূর্বের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, আজকে আমরা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছি। দেশ ও জাতির কল্যাণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের সাফল্য কামনা করে তার নেতৃত্বে যেন জাতীয়তাবাদী আদর্শ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে সেজন্য দোয়া করা হয়। পাশাপাশি তারই আদর্শে উজ্জীবীত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল পূর্বের যেকোনো সময়ের চেয়ে আরও চৌকস হয়ে উঠুক এবং পদ বঞ্চিত নেতাদের মূল্যায়ন করার যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেগুলো দ্রুতই বাস্তবায়ন করা হোক এটাই প্রত্যাশা করি।
সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, আজ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছি এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেছি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। সেই আদর্শকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও শৃঙ্খলাভিত্তিক রাজনীতি এবং একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে, ইনশাআল্লাহ।
আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গণতন্ত্রের অগ্রদূত, বিএনপি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার কবর জিয়ারত করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ জাতীয়তাবাদী আদর্শে আরও শক্তিশালী হয়ে উঠুক এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জাতীয়তাবাদী আদর্শ শক্তিশালী করতে আমাদের রাজনৈতিক এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নীতি আদর্শ বাস্তবায়নে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় বদ্ধপরিকর।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উত্তরোত্তর সাফল্য ও সুসংগঠিত ভূমিকার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com