শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুধকুমার নদের চরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুধকুমার নদের চরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত
৯২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় দুধকুমার নদের চরে কাদার মধ্যে আটকে থাকা অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্থানীয় বাসিন্দারা নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে খবর দেন। পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, সাম্প্রতিক বন্যার পর দুধকুমার নদের পানি কমে যাওয়ায় মরদেহটি চরের কাদায় আটকে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয় এবং পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে ওই স্থানে আটকে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সীমান্তবর্তী এলাকা দিয়ে ভেসে এসেছে। মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com