শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরীর কোতোয়ালী এলাকায় মোবাইল কোর্ট ,২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি:   |   রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরীর কোতোয়ালী এলাকায় মোবাইল কোর্ট ,২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ইত্যাদি অপরাধে “ফয়সাল এন্ড ব্রাদাস” ২২নং , জেল রোড, কোতোয়ালী, চট্টগ্রাম ও “নির্মল দত্ত” , জেল রোড, কোতোয়ালী, চট্টগ্রামকে ২ (দুই) টি মামলায় ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় প্রায় ৫৯ (ঊন্নষাট) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক রুম্পা শিকদার ।

২৩ আগষ্ট রবিবার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা’র দিক নির্দেশনায় ও সহকারী কমিশানার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু’র নেতৃত্বে কোতোয়ালী থানাধীন জেল রোড এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান জনাব মোঃ ওমর ফারুক ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম এর একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ করা হয় ও জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com