আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নদীর শান্ত জলের নিচে লুকিয়ে থাকে কত না হাহাকার। প্রকৃতির নিয়মেই বয়ে চলা ব্রহ্মপুত্র নদ হঠাৎ এক ভয়ংকর দানবের রূপ নিয়ে কেড়ে নিল একটি তাজা প্রাণ।
বলছিলাম, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকার সহজ-সরল মানুষ মোজাম্মেল হক তারা মিয়া (৫৫) এর কথা। জীবনের তাগিদে প্রতিদিন নদীর সঙ্গে লড়াই করা এই মানুষটি জানতেন না, ওই নদীই হবে তার শেষ ঠিকানা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধার কাতলামারী জোনাকির মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট নৌকা আকস্মিক ঢেউয়ের তোড়ে ডুবে যায়। নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও স্রোতের টানে তলিয়ে যান তারা মিয়া। মুহূর্তের মধ্যে আনন্দের চলাফেরা পরিণত হয় কান্নায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
দীর্ঘ চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তারা মিয়ার নিথর দেহ উদ্ধার করে। নদীর তীরে যখন তার মৃতদেহ আনা হলো, তখন চারপাশের বাতাসে ভারী হয়ে ওঠে স্বজনদের আর্তনাদ। যে নদী তাকে আজীবন বাঁচিয়েছিল, রুটির রুজির সন্ধান দিয়েছিল, সেই নদীই আজ কেড়ে নিল তার নিঃশ্বাস। পরিবারে এখন শোকের মাতম আর বেঁচে থাকার আকুতি।
ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাশুক রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাইবান্ধায় ডুবুরি দল না থাকায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। প্রায় ছয় ঘণ্টা পর তারা মিয়ার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com