শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ইউপি চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ইউপি চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৯ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছেন নয়জন ইউপি সদস্য।

স্থানীয় সংসদ সদস্য ও এলাকার মুরুব্বিদের মধ্যস্থতায় অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে আয়-ব্যয়ের বিষয় পর্যালোচনা ও আলোচনা শেষে তাঁরা চেয়ারম্যানের প্রতি পুনরায় আস্থা প্রকাশ করেন। ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার পথ তৈরি হয়েছে।এ বিষয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকারী নয়জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দিয়েছেন।

আবেদনের অনুলিপি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং স্থানীয় সরকারের উপপরিচালকের (ডিডিএলজি) কাছে পাঠানো হয়েছে।

ইউপি সদস্যদের আবেদনে উল্লেখ করা হয়, গত ১৭ জুন/২৬ জুন আর্থিক অনিয়ম ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে নয়জন সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। পরবর্তী সময়ে স্থানীয় সংসদ সদস্য ও এলাকার মুরুব্বিদের উদ্যোগে বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা শুরু হয়।এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যের উপস্থিতিতে একটি বিশেষ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সদস্যদের আবেদনে বলা হয়, ভূমি হস্তান্তর করের ১ শতাংশের অর্থসহ পরিষদের বিভিন্ন আয়ের অর্থ দিয়ে বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকাণ্ডও পর্যালোচনা করা হয়েছে, যার কিছু কাজ বর্তমানে দৃশ্যমান রয়েছে।
দীর্ঘ আলোচনার মাধ্যমে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও দূরত্বের অবসান ঘটে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক সমস্যাগুলোর শান্তিপূর্ণ ও চূড়ান্ত সমাধান হয়েছে বলেও দাবি করেন সদস্যরা।

পরবর্তীতে এসব বিষয় পর্যালোচনা করে চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ইউপি সদস্যদের পূর্বের অবস্থানের পরিবর্তন ঘটে। তাঁরা অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এবং চেয়ারম্যানের প্রতি পুনরায় পূর্ণ আস্থা প্রকাশ করেন।
ইউপি সদস্যরা বলেন, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং সাধারণ জনগণকে নির্বিঘ্নে নাগরিক সেবা দেওয়ার স্বার্থেই তাঁরা আগের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করেছেন। একই সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার বিষয়ে তাঁরা একমত হয়েছেন।অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের আবেদনে স্বাক্ষর করেছেন ১ নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ডের লিটন মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের সোহেল মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের আহসান হাবীব, ৬ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির শাহীন, ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বশির, ৮ নম্বর ওয়ার্ডের ইকবাল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের মাসুদ মিয়া এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রোকসানা পারভীন।

আবেদনে আরও বলা হয়েছে, অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের মধ্য দিয়ে চেয়ারম্যানকে ঘিরে তৈরি হওয়া বিরোধের অবসান হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা এবং সাধারণ জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ঐকমত্যে পৌঁছেছেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com