শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের উদ্বোধন

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের উদ্বোধন

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা (pOCV) কার্যক্রম-২০২৬ শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. আবদুল মান্নান এমপি বলেন, “নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ইতোমধ্যে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন পেয়েছে। এটি নবীনগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এখানে চিকিৎসাসেবা নিতে আসা কোনো রোগী যেন হয়রানির শিকার না হন, সংশ্লিষ্ট সবাইকে সেদিকে নজর দিতে হবে।”
তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। হাসপাতালের অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধির সুফল যেন সাধারণ মানুষ পায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন মো. নুমান মিয়া, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান এবং নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজুসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে নবীনগরবাসীর মধ্যে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা প্রদান করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com