শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান, তরুণীসহ তিনজন আটক

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান, তরুণীসহ তিনজন আটক
৭৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে একটি বাসায় অভিযান চালিয়ে এক তরুণীসহ তিনজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর সদরের কালিবাড়ি সংলগ্ন বই বিচিত্রা লাইব্রেরির মালিক উদয় শংকরের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ছেলে চন্দন শংকরসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাসায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড চলছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে নবীনগরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, “আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com