ডেক্স রিপোর্ট : | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বরিশাল সফরকে স্বাগত জানিয়ে বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ মিছিল।
রোববার (১২ জুলাই) বিকেলে বড়াকোঠা ইউনিয়নে আয়োজিত এ আনন্দ মিছিলে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. অনিক বলেন, বরিশালবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি। তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে জনগণের এ প্রত্যাশা বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরিফ মাহমুদ বলেন, আগামী ১৩ জুলাই বরিশাল বিভাগ সফর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানাতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
এ সময় বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের সফর সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন এবং আগামী কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com